ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টিভি বন্ধের হুমকির ফোনালাপ উপস্থাপন, ট্রাইব্যুনালে যুক্তি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার চতুর্থ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করে।ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।শুনানিতে রাষ্ট্রপক্ষ ওবায়দুল কাদের ও তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি কথোপকথনের রেকর্ড উপস্থাপন করে। সেখানে গণমাধ্যমে সংঘর্ষের খবর ও ভিডিও প্রচারের বিষয়ে আলোচনা রয়েছে বলে জানানো হয়।[BANGVIEWS-POST:3497]রাষ্ট্রপক্ষের উপস্থাপিত নথিতে উল্লেখ করা হয়, কথোপকথনে টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছিল। কোনো সংঘর্ষের ভিডিও বা হতাহতের ছবি প্রচার করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়।মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার অভিযোগে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে।

টিভি বন্ধের হুমকির ফোনালাপ উপস্থাপন, ট্রাইব্যুনালে যুক্তি