ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হেলিকপ্টারে কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকালে হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যাত্রা শুরু করেন। সফরের শুরুতে তিনি মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে এসব উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পর দুপুরে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এরপর ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।

বিকেলে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, ঢাকা থেকে মহেশখালী পর্যন্ত হেলিকপ্টারে এবং ফটিকছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কপথে যাতায়াত করবেন প্রধানমন্ত্রী। সফরের সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

ট্যাগ : কক্সবাজার চট্টগ্রাম প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হেলিকপ্টারে কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকালে হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যাত্রা শুরু করেন। সফরের শুরুতে তিনি মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে এসব উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পর দুপুরে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এরপর ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।

বিকেলে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, ঢাকা থেকে মহেশখালী পর্যন্ত হেলিকপ্টারে এবং ফটিকছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কপথে যাতায়াত করবেন প্রধানমন্ত্রী। সফরের সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ