ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ
মোজতবা খামেনি কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলছেন। ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর প্রকাশিত এই ভিডিও ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) মেহের নিউজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তি ঘিরে রেখেছেন। ভিডিওতে তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মেহের নিউজ। একই সঙ্গে তাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও জানানো হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মোজতবা খামেনি অনেকটা আড়ালে রয়েছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তিনি পর্দার আড়াল থেকে দেশ পরিচালনা করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

এর জবাবে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

দীর্ঘ বিরতির পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ পাওয়ায় তার শারীরিক অবস্থা ও বর্তমান কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, মোজতবা খামেনি নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। চলতি বছরের মার্চের শুরুতে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

সূত্র: মেহের নিউজ, আন্তর্জাতিক সংবাদমাধ্যম

ট্যাগ : ইরান মোজতবা খামেনি

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ