ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে দেশের নাম বদলের ঘোষণা নাউরুর প্রেসিডেন্টের

জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে দেশের নাম বদলের ঘোষণা নাউরুর প্রেসিডেন্টের
ছবি : সংগৃহীত
ফলো করুন

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় দেশের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র নাউরুর প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং। তিনি জানান, এখন থেকে দেশটি ‘নাওয়েরো’ নামে পরিচিত হবে।

উত্তরাধিকার ও নিজস্ব পরিচয় ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপকে তুলে ধরেন প্রেসিডেন্ট আদিয়াং। বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, নাম পরিবর্তনের লক্ষ্য হলো নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি নাম পুনরুদ্ধার করা।

আদিয়াং বলেন, এই পরিবর্তন দেশের অতীতের সঙ্গে বিচ্ছেদ নয়; বরং নিজেদের পরিচয়কে পুনরায় নিশ্চিত করার একটি পদক্ষেপ। ভাষণের শেষে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের নাম উচ্চারণ করো।’

নাম পরিবর্তনের ঘোষণার আগে মঙ্গলবার আদিয়াং বলেন, ‘আমি অনেক দূর থেকে এসেছি। একটি জাতির জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন তার জনগণকে স্মরণ করতে বলা হয় তারা আসলে সবসময় কারা ছিল। আমাদের জন্য এখন সেই মুহূর্তই এসেছে।’

প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, ‘নাউরু’ এবং ‘নাওয়েরো’ মূলত একই শব্দ হলেও বানান ও উচ্চারণের পার্থক্য তাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বহু বছর ধরে বিশ্ব দেশটিকে ‘নাউরু’ নামে চিনে আসছে। যারা নামটি উচ্চারণ করতে অসুবিধা বোধ করতেন, তাদের উচ্চারণের ধরন থেকেই বিশ্বে নামটি প্রচলিত হয়েছে। তবে নিজেদের মধ্যে দেশটির নাম এভাবে ব্যবহার করা হয় না।

প্রায় আট বর্গমাইল আয়তনের এই দ্বীপরাষ্ট্রে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জার্মানির ঔপনিবেশিক শাসনের পর ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে নাউরু।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে নাম পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার পর আগস্টে আনুষ্ঠানিকভাবে এ পরিবর্তনের ঘোষণা দেয় দেশটি। একই সঙ্গে দেশটির আন্তর্জাতিক কোডও পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে ব্যবহৃত ‘NRU’ কোডের পরিবর্তে ‘NRO’ কোড ব্যবহারের কথা জানানো হয়েছে। দেশটির নাগরিকদের ক্ষেত্রেও ‘নাউরুয়ান’ শব্দের পরিবর্তে ‘দেই-নাওয়েরো’ পরিচয় ব্যবহারের কথা বলা হয়েছে।

বিদেশে প্রচলিত উচ্চারণ সাধারণত ‘নাও-রু’ হলেও নতুন নামের উচ্চারণ হবে ‘নাও-এরো’।

আধুনিকায়ন, নিজস্ব সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধার এবং ঔপনিবেশিক যুগের পরিচয় থেকে সরে আসার মতো বিভিন্ন কারণে বিশ্বের কয়েকটি দেশ অতীতে নিজেদের নাম পরিবর্তন করেছে বা নামের বানান ও ব্যবহারে পরিবর্তন এনেছে। আদিয়াংয়ের বক্তব্যেও সেই প্রবণতার সঙ্গে মিল রয়েছে।

২০১৮ সালে সোয়াজিল্যান্ডের নাম পরিবর্তন করে এসোয়াতিনি করা হয়। ১৯৭৫ সালের এক অভ্যুত্থানের পর দাহোমির নাম হয় বেনিন। ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর রোডেশিয়ার নাম হয় জিম্বাবুয়ে। সিয়াম থেকে দেশটির নাম থাইল্যান্ড হয়। ২০২২ সালে তুরস্ক জাতিসংঘের কাছে ইংরেজিতেও ‘Türkiye’ নাম ও উচ্চারণ ব্যবহারের অনুরোধ জানায়।

এ ছাড়া পারস্যের নাম পরিবর্তন হয়ে ইরান, বার্মার নাম মিয়ানমার, আপার ভোল্টার নাম বুরকিনা ফাসো, গোল্ড কোস্টের নাম ঘানা এবং সিলনের নাম শ্রীলঙ্কা হয়েছে।

ট্যাগ : জাতিসংঘ নাউরু নাওয়েরো ডেভিড আদিয়াং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে দেশের নাম বদলের ঘোষণা নাউরুর প্রেসিডেন্টের

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় দেশের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র নাউরুর প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং। তিনি জানান, এখন থেকে দেশটি ‘নাওয়েরো’ নামে পরিচিত হবে।

উত্তরাধিকার ও নিজস্ব পরিচয় ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপকে তুলে ধরেন প্রেসিডেন্ট আদিয়াং। বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, নাম পরিবর্তনের লক্ষ্য হলো নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি নাম পুনরুদ্ধার করা।

আদিয়াং বলেন, এই পরিবর্তন দেশের অতীতের সঙ্গে বিচ্ছেদ নয়; বরং নিজেদের পরিচয়কে পুনরায় নিশ্চিত করার একটি পদক্ষেপ। ভাষণের শেষে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের নাম উচ্চারণ করো।’

নাম পরিবর্তনের ঘোষণার আগে মঙ্গলবার আদিয়াং বলেন, ‘আমি অনেক দূর থেকে এসেছি। একটি জাতির জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন তার জনগণকে স্মরণ করতে বলা হয় তারা আসলে সবসময় কারা ছিল। আমাদের জন্য এখন সেই মুহূর্তই এসেছে।’

প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, ‘নাউরু’ এবং ‘নাওয়েরো’ মূলত একই শব্দ হলেও বানান ও উচ্চারণের পার্থক্য তাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বহু বছর ধরে বিশ্ব দেশটিকে ‘নাউরু’ নামে চিনে আসছে। যারা নামটি উচ্চারণ করতে অসুবিধা বোধ করতেন, তাদের উচ্চারণের ধরন থেকেই বিশ্বে নামটি প্রচলিত হয়েছে। তবে নিজেদের মধ্যে দেশটির নাম এভাবে ব্যবহার করা হয় না।

প্রায় আট বর্গমাইল আয়তনের এই দ্বীপরাষ্ট্রে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও জার্মানির ঔপনিবেশিক শাসনের পর ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে নাউরু।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে নাম পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার পর আগস্টে আনুষ্ঠানিকভাবে এ পরিবর্তনের ঘোষণা দেয় দেশটি। একই সঙ্গে দেশটির আন্তর্জাতিক কোডও পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে ব্যবহৃত ‘NRU’ কোডের পরিবর্তে ‘NRO’ কোড ব্যবহারের কথা জানানো হয়েছে। দেশটির নাগরিকদের ক্ষেত্রেও ‘নাউরুয়ান’ শব্দের পরিবর্তে ‘দেই-নাওয়েরো’ পরিচয় ব্যবহারের কথা বলা হয়েছে।

বিদেশে প্রচলিত উচ্চারণ সাধারণত ‘নাও-রু’ হলেও নতুন নামের উচ্চারণ হবে ‘নাও-এরো’।

আধুনিকায়ন, নিজস্ব সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধার এবং ঔপনিবেশিক যুগের পরিচয় থেকে সরে আসার মতো বিভিন্ন কারণে বিশ্বের কয়েকটি দেশ অতীতে নিজেদের নাম পরিবর্তন করেছে বা নামের বানান ও ব্যবহারে পরিবর্তন এনেছে। আদিয়াংয়ের বক্তব্যেও সেই প্রবণতার সঙ্গে মিল রয়েছে।

২০১৮ সালে সোয়াজিল্যান্ডের নাম পরিবর্তন করে এসোয়াতিনি করা হয়। ১৯৭৫ সালের এক অভ্যুত্থানের পর দাহোমির নাম হয় বেনিন। ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর রোডেশিয়ার নাম হয় জিম্বাবুয়ে। সিয়াম থেকে দেশটির নাম থাইল্যান্ড হয়। ২০২২ সালে তুরস্ক জাতিসংঘের কাছে ইংরেজিতেও ‘Türkiye’ নাম ও উচ্চারণ ব্যবহারের অনুরোধ জানায়।

এ ছাড়া পারস্যের নাম পরিবর্তন হয়ে ইরান, বার্মার নাম মিয়ানমার, আপার ভোল্টার নাম বুরকিনা ফাসো, গোল্ড কোস্টের নাম ঘানা এবং সিলনের নাম শ্রীলঙ্কা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ