ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল উঠছে নিলামে, দাম হতে পারে ১২৫ কোটি টাকা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল উঠছে নিলামে, দাম হতে পারে ১২৫ কোটি টাকা
ছবি: সংগৃহীত
ফলো করুন

ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচে ব্যবহৃত একটি বল এবার নিলামে উঠতে যাচ্ছে। ১৯৮৬ বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুই গোলেরই সাক্ষী ছিল বলটি। নিলামে এর দাম ১ কোটি মার্কিন ডলার বা প্রায় ১২৫ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটির প্রথমার্ধে ম্যারাডোনা হাত দিয়ে একটি গোল করেন। পরে সেই গোল ‘হ্যান্ড অব গড’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়।

এর কয়েক মিনিট পর মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় ইংল্যান্ডের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত গোল করেন ম্যারাডোনা। গোলটি পরে ফুটবল ইতিহাসের ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়। ঐতিহাসিক দুই গোলেই একই বল ব্যবহার করা হয়েছিল।

প্রায় চার দশক পরও বলটি সংরক্ষিত রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এর চামড়া জীর্ণ হয়েছে এবং ভেতরের বাতাসও অনেকটা বের হয়ে গেছে। ফলে এটি আর খেলার উপযোগী না হলেও ঐতিহাসিক মূল্য বিবেচনায় বলটির গুরুত্ব অনেক বেশি।

যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আগামী ২১ আগস্ট বলটির নিলাম শুরু করবে। ২৩ আগস্ট নিলামের বিজয়ী ক্রেতার নাম ঘোষণা করা হবে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, বলটির দাম ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। তবে নিলামের প্রাথমিক ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার।

হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার মনে করেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় স্মারকগুলোর একটি এই বল। ঐতিহাসিক ম্যাচ, ম্যারাডোনার কিংবদন্তি এবং দুটি বিখ্যাত গোলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় সংগ্রাহকদের মধ্যে বলটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হতে পারে।

ম্যারাডোনার স্মারক এর আগেও বড় অঙ্কে বিক্রি হয়েছে। ২০২২ সালে ওই ম্যাচে তার পরা আর্জেন্টিনার জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ দীর্ঘ ৩৬ বছর জার্সিটি নিজের সংগ্রহে রাখার পর সেটি নিলামে তোলেন।

ঐতিহাসিক বলটির মালিকানার ইতিহাসও বেশ দীর্ঘ। ম্যাচটির রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের বহু বছর বলটি নিজের কাছে রেখেছিলেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় এটি প্রথমবার নিলামে ওঠে এবং এক অজ্ঞাত ক্রেতা ২৩ লাখ ৭০ হাজার ডলারে বলটি কিনে নেন। তখন এটিই ছিল সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবল।

পরবর্তী সময়ে সেই রেকর্ড অবশ্য ভেঙে যায়। ২০২৪ সালে জাপানি বেসবল তারকা শোহেই ওহতানির ব্যবহৃত একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়।

এবার ম্যারাডোনার ঐতিহাসিক বলের সম্ভাব্য দাম আগের সব ফুটবল স্মারকের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। শেষ পর্যন্ত নিলামে বলটি কত দামে বিক্রি হয়, সেটিই এখন ক্রীড়াপ্রেমী ও সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

ট্যাগ : বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা ফুটবল দল দিয়াগো ম্যারাডোনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল উঠছে নিলামে, দাম হতে পারে ১২৫ কোটি টাকা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচে ব্যবহৃত একটি বল এবার নিলামে উঠতে যাচ্ছে। ১৯৮৬ বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুই গোলেরই সাক্ষী ছিল বলটি। নিলামে এর দাম ১ কোটি মার্কিন ডলার বা প্রায় ১২৫ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটির প্রথমার্ধে ম্যারাডোনা হাত দিয়ে একটি গোল করেন। পরে সেই গোল ‘হ্যান্ড অব গড’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়।

এর কয়েক মিনিট পর মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় ইংল্যান্ডের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত গোল করেন ম্যারাডোনা। গোলটি পরে ফুটবল ইতিহাসের ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়। ঐতিহাসিক দুই গোলেই একই বল ব্যবহার করা হয়েছিল।

প্রায় চার দশক পরও বলটি সংরক্ষিত রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এর চামড়া জীর্ণ হয়েছে এবং ভেতরের বাতাসও অনেকটা বের হয়ে গেছে। ফলে এটি আর খেলার উপযোগী না হলেও ঐতিহাসিক মূল্য বিবেচনায় বলটির গুরুত্ব অনেক বেশি।

যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আগামী ২১ আগস্ট বলটির নিলাম শুরু করবে। ২৩ আগস্ট নিলামের বিজয়ী ক্রেতার নাম ঘোষণা করা হবে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, বলটির দাম ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। তবে নিলামের প্রাথমিক ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার।

হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার মনে করেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় স্মারকগুলোর একটি এই বল। ঐতিহাসিক ম্যাচ, ম্যারাডোনার কিংবদন্তি এবং দুটি বিখ্যাত গোলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় সংগ্রাহকদের মধ্যে বলটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হতে পারে।

ম্যারাডোনার স্মারক এর আগেও বড় অঙ্কে বিক্রি হয়েছে। ২০২২ সালে ওই ম্যাচে তার পরা আর্জেন্টিনার জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ দীর্ঘ ৩৬ বছর জার্সিটি নিজের সংগ্রহে রাখার পর সেটি নিলামে তোলেন।

ঐতিহাসিক বলটির মালিকানার ইতিহাসও বেশ দীর্ঘ। ম্যাচটির রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের বহু বছর বলটি নিজের কাছে রেখেছিলেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় এটি প্রথমবার নিলামে ওঠে এবং এক অজ্ঞাত ক্রেতা ২৩ লাখ ৭০ হাজার ডলারে বলটি কিনে নেন। তখন এটিই ছিল সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবল।

পরবর্তী সময়ে সেই রেকর্ড অবশ্য ভেঙে যায়। ২০২৪ সালে জাপানি বেসবল তারকা শোহেই ওহতানির ব্যবহৃত একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়।

এবার ম্যারাডোনার ঐতিহাসিক বলের সম্ভাব্য দাম আগের সব ফুটবল স্মারকের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। শেষ পর্যন্ত নিলামে বলটি কত দামে বিক্রি হয়, সেটিই এখন ক্রীড়াপ্রেমী ও সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ