ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত
ফলো করুন

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকার কথা রয়েছে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, শনিবার থানা পয়েন্টে বিএনপির একটি পক্ষের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অন্যদিকে, এ কর্মসূচির বিরোধিতা করে অবস্থান নেন সুনামগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই দুই পক্ষের মিছিল ও পাল্টা মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ‘জুলাই স্মরণ সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দিন চৌধুরী। ওই সমাবেশে তিনি ৮ আগস্ট বিএনপির নামে পৃথক কর্মসূচি আয়োজনের সমালোচনা করেন এবং ৬ আগস্টের অনুষ্ঠানকেই দলের মূল সমাবেশ হিসেবে উল্লেখ করেন।

এর মধ্যে দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুকসহ পৌর বিএনপির কয়েকজন নেতার উদ্যোগে শনিবার একই স্থানে আরেকটি সমাবেশের আয়োজন করা হয়। আয়োজকরা এটিকে বিএনপির দলীয় কর্মসূচি বলে দাবি করেছেন।

অন্যদিকে নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীরা বলছেন, শনিবারের কর্মসূচিটি দলের অনুমোদিত নয়। তাই তারা ওই সমাবেশ প্রত্যাখ্যান করেছেন।

পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দিরাই শহরের বিভিন্ন এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মিছিল ও অবস্থান দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যেও সংঘাতের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্য মোতায়েন করে। পরে উপজেলা প্রশাসন চারটি এলাকায় ১৪৪ ধারা জারি করে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটি পক্ষ সমাবেশ শুরু করলেও এখন পর্যন্ত সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

ট্যাগ : বিএনপি সুনামগঞ্জ দিরাই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকার কথা রয়েছে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, শনিবার থানা পয়েন্টে বিএনপির একটি পক্ষের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অন্যদিকে, এ কর্মসূচির বিরোধিতা করে অবস্থান নেন সুনামগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই দুই পক্ষের মিছিল ও পাল্টা মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ‘জুলাই স্মরণ সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দিন চৌধুরী। ওই সমাবেশে তিনি ৮ আগস্ট বিএনপির নামে পৃথক কর্মসূচি আয়োজনের সমালোচনা করেন এবং ৬ আগস্টের অনুষ্ঠানকেই দলের মূল সমাবেশ হিসেবে উল্লেখ করেন।

এর মধ্যে দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুকসহ পৌর বিএনপির কয়েকজন নেতার উদ্যোগে শনিবার একই স্থানে আরেকটি সমাবেশের আয়োজন করা হয়। আয়োজকরা এটিকে বিএনপির দলীয় কর্মসূচি বলে দাবি করেছেন।

অন্যদিকে নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীরা বলছেন, শনিবারের কর্মসূচিটি দলের অনুমোদিত নয়। তাই তারা ওই সমাবেশ প্রত্যাখ্যান করেছেন।

পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দিরাই শহরের বিভিন্ন এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মিছিল ও অবস্থান দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যেও সংঘাতের আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্য মোতায়েন করে। পরে উপজেলা প্রশাসন চারটি এলাকায় ১৪৪ ধারা জারি করে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটি পক্ষ সমাবেশ শুরু করলেও এখন পর্যন্ত সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও উত্তেজনা অব্যাহত রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ