ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সেনাবাহিনীর পাল্টা অভিযান

ছবি: সংগৃহীত
ফলো করুন

হুথি বিদ্রোহী গোষ্ঠী ও তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সরকারি বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হুথিদের ধারাবাহিক হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি দাবি করেন, অভিযানের নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে।

হুথিরা হামলা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে, হাদরামাউত ও মারিব প্রদেশে সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি সরকারি সূত্র। এ ঘটনায় আরও ১৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার চালানো ওই হামলায় ইয়েমেনের কিছু জরুরি বাহিনীর ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়। দীর্ঘদিনের গৃহযুদ্ধের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে এটিকে দেখা হচ্ছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছেন।

ইয়েমেনে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধির মধ্যে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সেনাবাহিনীর পাল্টা অভিযান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

হুথি বিদ্রোহী গোষ্ঠী ও তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সরকারি বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হুথিদের ধারাবাহিক হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি দাবি করেন, অভিযানের নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে।

হুথিরা হামলা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে, হাদরামাউত ও মারিব প্রদেশে সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি সরকারি সূত্র। এ ঘটনায় আরও ১৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার চালানো ওই হামলায় ইয়েমেনের কিছু জরুরি বাহিনীর ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়। দীর্ঘদিনের গৃহযুদ্ধের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে এটিকে দেখা হচ্ছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছেন।

ইয়েমেনে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধির মধ্যে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ