ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে সেনাকর্মকর্তাসহ নিহত ৮

সংগৃহীত ছবি
ফলো করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর পরিচালিত এক অভিযানে সাতজন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় পাকিস্তান সেনাবাহিনীর এক ক্যাপ্টেনও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সদস্যদের অবস্থানের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ৭ আগস্ট এই অভিযান শুরু করা হয়।  অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকরভাবে হামলা চালায় এবং সাতজনকে হত্যা করে।

আরও পড়ুনআরও পড়ুনপাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩

তবে অভিযানে ২৭ বছর বয়সি ক্যাপ্টেন হামজা আকরামও নিহত হন। তিনি নারোয়াল জেলার বাসিন্দা ছিলেন।

আইএসপিআর জানায়, ক্যাপ্টেন হামজা সামনে থেকে তার দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। তীব্র গোলাগুলির মধ্যে সন্ত্রাসীদের ধাওয়া করার সময় তিনি নিহত হন।

অভিযান শেষে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আইএসপিআরের দাবি, নিহতরা নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের ওপর একাধিক হামলার পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

ট্যাগ : নিহত পাকিস্তান সন্ত্রাসী

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে সেনাকর্মকর্তাসহ নিহত ৮

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর পরিচালিত এক অভিযানে সাতজন ‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় পাকিস্তান সেনাবাহিনীর এক ক্যাপ্টেনও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, এলাকায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সদস্যদের অবস্থানের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ৭ আগস্ট এই অভিযান শুরু করা হয়।  অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় কার্যকরভাবে হামলা চালায় এবং সাতজনকে হত্যা করে।

আরও পড়ুনআরও পড়ুনপাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩

তবে অভিযানে ২৭ বছর বয়সি ক্যাপ্টেন হামজা আকরামও নিহত হন। তিনি নারোয়াল জেলার বাসিন্দা ছিলেন।

আইএসপিআর জানায়, ক্যাপ্টেন হামজা সামনে থেকে তার দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। তীব্র গোলাগুলির মধ্যে সন্ত্রাসীদের ধাওয়া করার সময় তিনি নিহত হন।

অভিযান শেষে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আইএসপিআরের দাবি, নিহতরা নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের ওপর একাধিক হামলার পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ