ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে অবিলম্বে একটি পরিপত্র জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় সংশোধন এনে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে জরুরি চিকিৎসা নিশ্চিত করার বিধান যুক্ত করতে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের নির্দেশও দিয়েছেন।

রায়ের পর রিট আবেদনকারীর আইনজীবী জানান, এখন থেকে সড়ক দুর্ঘটনা, ছিনতাইয়ের হামলা বা অন্য যেকোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে প্রথমে তার জরুরি চিকিৎসা দিতে হবে। প্রয়োজন হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা যাবে।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট হাসপাতালের পক্ষ থেকেও আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালে রাজধানীর সায়েদাবাদে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত এক ব্যক্তিকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত রুলের আংশিক নিষ্পত্তি করে এ নির্দেশনা দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি তদন্তের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে এবং তারা প্রচলিত আইন অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।

শুনানিতে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী মানুষের জীবন ও চিকিৎসা পাওয়ার অধিকার মৌলিক অধিকার। তাই অনুমোদিত কোনো হাসপাতাল বা ক্লিনিক দুর্ঘটনায় আহত রোগীকে জরুরি চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিতে পারে না।

ট্যাগ : দুর্ঘটনা হাইকোর্ট জরুরি চিকিৎসা

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ