ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

বুধবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিগেজকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এ রূপান্তর প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপি ও জাতিসংঘ ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

জবাবে স্টিফেন রড্রিগেজ উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সঙ্গে ইউএনডিপির অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান স্টিফেন রড্রিগেজ। তিনি এ অর্জনকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

ট্যাগ : ইউএনডিপি স্টিফেন রড্রিগেজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি

‘তারেক রহমানের জায়গায় অন্য কেউ থাকলে তেল ৭০০ টাকা লিটার হইতো’

রবিউল ইসলাম নয়ন
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

বুধবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন রড্রিগেজকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, এ রূপান্তর প্রক্রিয়ায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপি ও জাতিসংঘ ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।

জবাবে স্টিফেন রড্রিগেজ উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সঙ্গে ইউএনডিপির অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান স্টিফেন রড্রিগেজ। তিনি এ অর্জনকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ