ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাত, নিহত ১

ছবি: সংগৃহীত
ফলো করুন

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশে একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতের ঘটনায় এক খেলোয়াড় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক।

বুধবার (৫ আগস্ট) নারাথিওয়াতের সান্তিফাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলোক কাপ আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ম্যাচের সময় স্টেডিয়ামে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খেলা চলাকালে হঠাৎ বজ্রপাত হলে ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বজ্রপাতের ঘটনায় আরও নয়জন আহত হন। আহতদের মধ্যে একজন মালয়েশীয় খেলোয়াড় রয়েছেন। আহতদের কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

থাইল্যান্ডে বর্ষা মৌসুমে বজ্রপাতজনিত দুর্ঘটনা প্রায়ই ঘটে। এ কারণে দেশটির আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়মিতভাবে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করার জন্য জনসাধারণকে সতর্ক করে থাকে।

সূত্র : এএফপি

ট্যাগ : বজ্রপাত থাইল্যান্ড ফুটবল ম্যাচ

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাত, নিহত ১

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশে একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতের ঘটনায় এক খেলোয়াড় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক।

বুধবার (৫ আগস্ট) নারাথিওয়াতের সান্তিফাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলোক কাপ আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ম্যাচের সময় স্টেডিয়ামে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খেলা চলাকালে হঠাৎ বজ্রপাত হলে ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বজ্রপাতের ঘটনায় আরও নয়জন আহত হন। আহতদের মধ্যে একজন মালয়েশীয় খেলোয়াড় রয়েছেন। আহতদের কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

থাইল্যান্ডে বর্ষা মৌসুমে বজ্রপাতজনিত দুর্ঘটনা প্রায়ই ঘটে। এ কারণে দেশটির আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়মিতভাবে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করার জন্য জনসাধারণকে সতর্ক করে থাকে।

সূত্র : এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ