ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান আমাদের সম্মান করে: ট্রাম্প

ইরান আমাদের সম্মান করে: ট্রাম্প
ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সামরিক অভিযানের পরিবর্তে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী তাঁর প্রশাসন।

স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) লাস ভেগাসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, “আমি মানুষ হত্যা করতে চাই না। তাই যুদ্ধের বদলে একটি চুক্তি করতে চাই।”

ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। তাঁর ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বড় হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে ইরানের পক্ষ থেকে আলোচনার আগ্রহ প্রকাশ পাওয়ায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়।

ট্রাম্প বলেন, ইরানের কর্মকর্তারা তাঁকে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছিলেন এবং আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। যদিও পরে ইরান এমন কোনো বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেছে বলে তিনি দাবি করেন। ট্রাম্প বলেন, “এখন আলোচনা চলছে। দেখা যাক কী হয়। তারা আমাদের সম্মান করে।”

তবে ট্রাম্প আবারও সতর্ক করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

হরমুজ প্রণালি সংকট ও জ্বালানি বাজার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে অচলাবস্থা দূর হলে বিশ্ববাজারে তেল ও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তিনি বলেন, “আমরা ইতোমধ্যে দাম কমিয়ে আনছি। ইরান সংকট শেষ হলে তেলের দাম আরও নিচে নামবে এবং পেট্রলের দামও কমবে।”

এর আগে গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি কাঠামোগত সমঝোতার ভিত্তিতে আলোচনা শুরু করেছিল। তবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা, জাহাজ চলাচলের স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে সেই আলোচনা পরে স্থবির হয়ে পড়ে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে হামলা চালানোর পর তেহরান পাল্টা জবাব হিসেবে কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে।

বর্তমানে হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিক করা এবং সংঘাত কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে।

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইরান আমাদের সম্মান করে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ