ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্রসচিব জানান, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলায় ভাষণের মাধ্যমে বাংলাদেশের অবস্থান, প্রত্যাশা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ তৈরি হবে।

তারেক রহমানের এ ভাষণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও বিশেষ গুরুত্ব বহন করছে। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে ভাষণ দেন। পরে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াও সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন।

জিয়া পরিবারের জাতিসংঘ-সম্পৃক্ততার ধারাবাহিকতায় তারেক রহমানের এই ভাষণকে নতুন অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদ ভাষণ হতে যাচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেও অংশ নিতে পারেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

ট্যাগ : জাতিসংঘ তারেক রহমান ইউএনজিএ-৮১

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্রসচিব জানান, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলায় ভাষণের মাধ্যমে বাংলাদেশের অবস্থান, প্রত্যাশা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ তৈরি হবে।

তারেক রহমানের এ ভাষণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও বিশেষ গুরুত্ব বহন করছে। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে ভাষণ দেন। পরে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াও সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখেন।

জিয়া পরিবারের জাতিসংঘ-সম্পৃক্ততার ধারাবাহিকতায় তারেক রহমানের এই ভাষণকে নতুন অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদ ভাষণ হতে যাচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেও অংশ নিতে পারেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ