ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুথি হামলার মুখে সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

ছবি : সংগৃহীত
ফলো করুন

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সামরিক প্রয়োজন মেটাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে তুরস্ক। হুথিদের চলমান হামলার প্রেক্ষাপটে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বিশেষ করে কারিগরি সামরিক সহায়তার ক্ষেত্রে আঙ্কারা রিয়াদের পাশে দাঁড়াতে প্রস্তুত।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নেতারা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। তিনি বলেন, সৌদির কিছু সামরিক চাহিদা থাকতে পারে, বিশেষ করে কারিগরি বিষয়ে; এসব চাহিদা পূরণে তুরস্কের কোনো সমস্যা নেই।

ফিদান বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে পড়তে দেওয়া গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, রিয়াদ এ সংঘাতে জড়াতে চায় না। তবে মক্কা চুক্তির আওতায় সৌদিকে সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত।

এদিকে পাকিস্তান জানিয়েছে, হুথি হামলার জবাবে মক্কা চুক্তির আওতায় সামরিক প্রতিক্রিয়া নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তবে প্রয়োজন হলে চুক্তির শর্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে ইসলামাবাদ।

শনিবার হুথিরা রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ইয়ানবুতে আরামকোর অবকাঠামোয় হামলার দাবি করে। পরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপো এলাকায় আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। তবে ওই ঘটনায় হুথিদের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

সূত্র: রয়টার্স

ট্যাগ : সৌদি আরব তুরস্ক মক্কা চুক্তি

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হুথি হামলার মুখে সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সামরিক প্রয়োজন মেটাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে তুরস্ক। হুথিদের চলমান হামলার প্রেক্ষাপটে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বিশেষ করে কারিগরি সামরিক সহায়তার ক্ষেত্রে আঙ্কারা রিয়াদের পাশে দাঁড়াতে প্রস্তুত।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নেতারা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। তিনি বলেন, সৌদির কিছু সামরিক চাহিদা থাকতে পারে, বিশেষ করে কারিগরি বিষয়ে; এসব চাহিদা পূরণে তুরস্কের কোনো সমস্যা নেই।

ফিদান বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে পড়তে দেওয়া গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, রিয়াদ এ সংঘাতে জড়াতে চায় না। তবে মক্কা চুক্তির আওতায় সৌদিকে সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত।

এদিকে পাকিস্তান জানিয়েছে, হুথি হামলার জবাবে মক্কা চুক্তির আওতায় সামরিক প্রতিক্রিয়া নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তবে প্রয়োজন হলে চুক্তির শর্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে ইসলামাবাদ।

শনিবার হুথিরা রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ইয়ানবুতে আরামকোর অবকাঠামোয় হামলার দাবি করে। পরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপো এলাকায় আগুন ও কালো ধোঁয়া দেখা যায়। তবে ওই ঘটনায় হুথিদের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ