ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বড় দাবি, যুদ্ধ অবসানে নতুন সমঝোতার চেষ্টা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাস ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে হরমুজ প্রণালি নিয়ে একটি সম্ভাব্য সমঝোতার আলোচনা চলছে। প্রস্তাবিত চুক্তিতে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আঞ্চলিক আরও দুই কর্মকর্তার বরাতে এই তথ্য পাওয়া গেছে। তাদের দাবি, এটি ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আলোচনায় বড় ধরনের ছাড়ের একটি হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে শিগগিরই একটি চুক্তি হতে পারে।

মার্কিন কর্মকর্তারা এর আগে বলে আসছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির প্রবেশাধিকার সরাসরি ইরানের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন সম্মত হবে না।

রয়টার্স জানায়, প্রস্তাবিত ব্যবস্থায় হরমুজ দিয়ে উপসাগরমুখী জাহাজ চলাচলের ওপর ইরানের ভূমিকা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে প্রণালি দিয়ে বহির্মুখী জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের কী ধরনের কর্তৃত্ব থাকবে, সেটি এখনো আলোচনার বড় বাধা।

ইরান জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং হরমুজ দিয়ে যাতায়াতকারী জাহাজের চলাচল নিয়ে নতুন ব্যবস্থাপনা তৈরি হতে পারে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ওমানের সঙ্গে আলোচনায় একটি মৌলিক সমঝোতা হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর চেষ্টা চলছে।

তবে সম্ভাব্য চুক্তিতে জাহাজ চলাচলের জন্য কোনো ধরনের ফি আরোপ করা হবে কি না, তা নিয়েও মতপার্থক্য রয়েছে। ইরানের এক কর্মকর্তা দাবি করেছেন, তেহরান জাহাজের কার্গোর মূল্যের ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ফি নেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ওমান প্রায় ৩ শতাংশ ফি নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র কোনো ফি দিতে রাজি নয় বলে সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

এদিকে, ইরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে নতুন হামলা চালায়, তাহলে এর পাল্টা জবাব হিসেবে অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে।

আঞ্চলিক এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে সতর্ক করে দিতে চায়, যাতে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নেওয়ার আগে সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনা করে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। যুদ্ধের আগে এটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ছিল। তবে সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়।

রয়টার্স জানিয়েছে, কয়েক মাসের সামরিক অভিযান সত্ত্বেও হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমানো সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তারা এর আগে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের চাপ ও অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এদিকে, ট্রাম্প নতুন হামলার পরিকল্পনা স্থগিত করে আলোচনার মাধ্যমে সমাধানের আগ্রহ দেখিয়েছেন। তিনি বলেছেন, তিনি মানুষ হত্যা করতে চান না এবং কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে চান।

তবে আঞ্চলিক ও ইরানি সূত্রগুলো সতর্ক করে বলেছে, এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। ফলে হরমুজ প্রণালি নিয়ে চূড়ান্ত সমঝোতা এখনো নিশ্চিত নয়।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ইরান-ইসরায়েল সংঘাত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে ইন্দোনেশিয়ায় তিন পুলিশ জেনারেল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী পুনর্নির্বাচিত

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট, সমঝোতার আহ্বান প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিমদের ঐতিহাসিক জয়, ইতিহাস গড়লেন যারা

'জিহাদি' ট্যাগ দিয়েছিলেন ট্রাম্প, সেই এল-সাঈদ এখন মিশিগানের প্রথম মুসলিম সিনেটর

ট্রাম্পের বিরুদ্ধে ভোটেই যুদ্ধবিরোধী বার্তা দেখছে ইরান

কথা

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি

‘তারেক রহমানের জায়গায় অন্য কেউ থাকলে তেল ৭০০ টাকা লিটার হইতো’

রবিউল ইসলাম নয়ন
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার৪
  • ০৪ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪৩ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বড় দাবি, যুদ্ধ অবসানে নতুন সমঝোতার চেষ্টা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাস ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে হরমুজ প্রণালি নিয়ে একটি সম্ভাব্য সমঝোতার আলোচনা চলছে। প্রস্তাবিত চুক্তিতে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আঞ্চলিক আরও দুই কর্মকর্তার বরাতে এই তথ্য পাওয়া গেছে। তাদের দাবি, এটি ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আলোচনায় বড় ধরনের ছাড়ের একটি হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে শিগগিরই একটি চুক্তি হতে পারে।

মার্কিন কর্মকর্তারা এর আগে বলে আসছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির প্রবেশাধিকার সরাসরি ইরানের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন সম্মত হবে না।

রয়টার্স জানায়, প্রস্তাবিত ব্যবস্থায় হরমুজ দিয়ে উপসাগরমুখী জাহাজ চলাচলের ওপর ইরানের ভূমিকা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে প্রণালি দিয়ে বহির্মুখী জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের কী ধরনের কর্তৃত্ব থাকবে, সেটি এখনো আলোচনার বড় বাধা।

ইরান জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং হরমুজ দিয়ে যাতায়াতকারী জাহাজের চলাচল নিয়ে নতুন ব্যবস্থাপনা তৈরি হতে পারে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ওমানের সঙ্গে আলোচনায় একটি মৌলিক সমঝোতা হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর চেষ্টা চলছে।

তবে সম্ভাব্য চুক্তিতে জাহাজ চলাচলের জন্য কোনো ধরনের ফি আরোপ করা হবে কি না, তা নিয়েও মতপার্থক্য রয়েছে। ইরানের এক কর্মকর্তা দাবি করেছেন, তেহরান জাহাজের কার্গোর মূল্যের ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ফি নেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ওমান প্রায় ৩ শতাংশ ফি নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র কোনো ফি দিতে রাজি নয় বলে সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

এদিকে, ইরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে নতুন হামলা চালায়, তাহলে এর পাল্টা জবাব হিসেবে অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে।

আঞ্চলিক এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে সতর্ক করে দিতে চায়, যাতে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নেওয়ার আগে সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনা করে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। যুদ্ধের আগে এটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ছিল। তবে সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়।

রয়টার্স জানিয়েছে, কয়েক মাসের সামরিক অভিযান সত্ত্বেও হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমানো সম্ভব হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তারা এর আগে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের চাপ ও অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এদিকে, ট্রাম্প নতুন হামলার পরিকল্পনা স্থগিত করে আলোচনার মাধ্যমে সমাধানের আগ্রহ দেখিয়েছেন। তিনি বলেছেন, তিনি মানুষ হত্যা করতে চান না এবং কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে চান।

তবে আঞ্চলিক ও ইরানি সূত্রগুলো সতর্ক করে বলেছে, এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। ফলে হরমুজ প্রণালি নিয়ে চূড়ান্ত সমঝোতা এখনো নিশ্চিত নয়।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ