ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে হঠাৎ ক্যাম্প ডেভিড ছাড়লেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ফলো করুন

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের এক দিন আগেই ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফিরে গেছেন। তবে সফর সংক্ষিপ্ত করার কারণ সম্পর্কে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

সাপ্তাহিক ছুটি কাটাতে ট্রাম্প মেরিল্যান্ডের গ্রামীণ এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিডে গিয়েছিলেন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, তাঁর আরও একদিন সেখানে থাকার কথা ছিল। কিন্তু শনিবার রাতে তিনি পরিকল্পনার আগেই ওয়াশিংটনে ফিরে আসেন।

ট্রাম্পের ফেরার আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিরা শনিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করেছে বলে জোটের দাবি।

এ সময় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের জ্বালানি সংরক্ষণ এলাকায় আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। হুথিরা রিয়াদ ও ইয়ানবুতে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে। তবে হামলার লক্ষ্যবস্তুতে আঘাত বা ক্ষয়ক্ষতির দাবি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। কয়েকটি মার্কিন দূতাবাসও নাগরিকদের বাড়তি সতর্ক থাকতে বলেছে।

পররাষ্ট্র দপ্তর বলেছে, চলমান সামরিক সংঘাত দ্রুত আরও বড় আকার ধারণ করতে পারে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল ও ভ্রমণ বিঘ্নের বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চলটিতে যাওয়া এবং অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণের বিষয়টি গুরুত্বসহকারে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

ট্রাম্পের আগাম ফেরার সঙ্গে মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে মার্কিন প্রশাসন এখনো কিছু জানায়নি।

সূত্র: সামা টিভির

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য উত্তেজনা ক্যাম্প ডেভিড

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে হঠাৎ ক্যাম্প ডেভিড ছাড়লেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের এক দিন আগেই ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফিরে গেছেন। তবে সফর সংক্ষিপ্ত করার কারণ সম্পর্কে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

সাপ্তাহিক ছুটি কাটাতে ট্রাম্প মেরিল্যান্ডের গ্রামীণ এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিডে গিয়েছিলেন। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, তাঁর আরও একদিন সেখানে থাকার কথা ছিল। কিন্তু শনিবার রাতে তিনি পরিকল্পনার আগেই ওয়াশিংটনে ফিরে আসেন।

ট্রাম্পের ফেরার আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিরা শনিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করেছে বলে জোটের দাবি।

এ সময় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের জ্বালানি সংরক্ষণ এলাকায় আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। হুথিরা রিয়াদ ও ইয়ানবুতে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে। তবে হামলার লক্ষ্যবস্তুতে আঘাত বা ক্ষয়ক্ষতির দাবি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। কয়েকটি মার্কিন দূতাবাসও নাগরিকদের বাড়তি সতর্ক থাকতে বলেছে।

পররাষ্ট্র দপ্তর বলেছে, চলমান সামরিক সংঘাত দ্রুত আরও বড় আকার ধারণ করতে পারে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল ও ভ্রমণ বিঘ্নের বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের অঞ্চলটিতে যাওয়া এবং অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণের বিষয়টি গুরুত্বসহকারে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

ট্রাম্পের আগাম ফেরার সঙ্গে মধ্যপ্রাচ্যের সর্বশেষ ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে মার্কিন প্রশাসন এখনো কিছু জানায়নি।

সূত্র: সামা টিভির

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ