ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিফার নিষেধাজ্ঞা নিয়েই সাফের ড্রয়ে নেপাল

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফিফার নিষেধাজ্ঞায় থাকলেও নেপালকে সম্ভাব্য দল হিসেবে রেখেই ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দেশটি এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। নেপালের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা উঠলে দলটিকেও এই গ্রুপে যুক্ত করা হবে।

অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। নেপাল খেলতে না পারলে ছয় দল নিয়েই অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। সে ক্ষেত্রে দুই গ্রুপে তিনটি করে দল থাকবে।

সাফ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নেপালের নিষেধাজ্ঞা উঠে গেলে তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নিষেধাজ্ঞা বহাল থাকলে নেপালকে বাদ দিয়েই চূড়ান্ত সূচি তৈরি করা হবে।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে গত ২৪ জুন অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফিফা। এর ফলে নেপালের জাতীয় দল ও ক্লাবগুলো ফিফা এবং এএফসির অধীন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। একই সঙ্গে দেশটির ফুটবল সংস্থা আন্তর্জাতিক অর্থায়ন ও উন্নয়ন কর্মসূচির সুবিধাও হারিয়েছে।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। পূর্ণাঙ্গ ম্যাচসূচি এখনো প্রকাশ করা হয়নি। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর সূচি চূড়ান্ত করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।

ট্যাগ : ফিফা বাংলাদেশ ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ফিফার নিষেধাজ্ঞা নিয়েই সাফের ড্রয়ে নেপাল

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ফিফার নিষেধাজ্ঞায় থাকলেও নেপালকে সম্ভাব্য দল হিসেবে রেখেই ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দেশটি এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। নেপালের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা উঠলে দলটিকেও এই গ্রুপে যুক্ত করা হবে।

অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। নেপাল খেলতে না পারলে ছয় দল নিয়েই অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। সে ক্ষেত্রে দুই গ্রুপে তিনটি করে দল থাকবে।

সাফ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নেপালের নিষেধাজ্ঞা উঠে গেলে তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নিষেধাজ্ঞা বহাল থাকলে নেপালকে বাদ দিয়েই চূড়ান্ত সূচি তৈরি করা হবে।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে গত ২৪ জুন অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফিফা। এর ফলে নেপালের জাতীয় দল ও ক্লাবগুলো ফিফা এবং এএফসির অধীন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। একই সঙ্গে দেশটির ফুটবল সংস্থা আন্তর্জাতিক অর্থায়ন ও উন্নয়ন কর্মসূচির সুবিধাও হারিয়েছে।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। পূর্ণাঙ্গ ম্যাচসূচি এখনো প্রকাশ করা হয়নি। নেপালের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর সূচি চূড়ান্ত করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ