ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস ও জিপিএ-৫

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা গেলেও নিজেদের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ জন শিক্ষার্থীর সবাই সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ লাভ করেছেন।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হারে বড় ধরনের ধস নেমেছে। বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাস ও বিশেষ মূল্যায়নে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। পরবর্তীতে ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। তবে এ বছর পাসের হার নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে প্রায় ৪৫ শতাংশে, যা বিগত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।

বোর্ডের এই বড় ধরনের ফল বিপর্যয়ের বিপরীতে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখিয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ পেয়ে উত্তীর্ণ হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক জানান, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও শিক্ষকদের নিবিড় পরিচর্যা। তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা ও নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত রাখা হয়। ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করে থাকে।

ট্যাগ : রাজশাহী রাজশাহী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস ও জিপিএ-৫

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা গেলেও নিজেদের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ জন শিক্ষার্থীর সবাই সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ লাভ করেছেন।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হারে বড় ধরনের ধস নেমেছে। বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাস ও বিশেষ মূল্যায়নে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। পরবর্তীতে ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২৪ সালে ৮১ দশমিক ২৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। তবে এ বছর পাসের হার নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে প্রায় ৪৫ শতাংশে, যা বিগত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।

বোর্ডের এই বড় ধরনের ফল বিপর্যয়ের বিপরীতে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখিয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ পেয়ে উত্তীর্ণ হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক জানান, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও শিক্ষকদের নিবিড় পরিচর্যা। তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা ও নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত রাখা হয়। ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করে থাকে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ