ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ক্ষমা চাওয়া উচিত শিক্ষার্থীদের নয়, বরং প্রধানমন্ত্রীর নিজেই তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রাহুল গান্ধী এই কথা বলেছেন চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে নিট পরীক্ষার কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা বলার সময়। তিনি নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকাহত মা-বাবাদের বেদনায় তিনি বলেন, “সন্তান হারানোর যন্ত্রণার চেয়ে কিছুই কঠিন হতে পারে না। প্রতিটি তরুণের মৃত্যু পরিবারের ওপর সারাজীবনের কষ্টের বোঝা চাপিয়ে দেয়।”
রাহুল গান্ধী উল্লেখ করেন, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং বছরের পর বছর প্রস্ততির পর এক রাতে সব ধ্বংস হয়ে যাওয়া দেশের দুর্বল শিক্ষাব্যবস্থা উন্মোচন করেছে। তিনি আরও বলেন, “এই অসাধু ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে সততার আশা রাখা আর তাদের প্রতি কোনো সততা প্রদর্শন না করা দুঃখজনক।”
প্রধানমন্ত্রী মোদির শিক্ষার্থীদের ক্ষমা চাওয়ার আহ্বানকে ব্যাখ্যা করে রাহুল গান্ধী বলেন, যারা প্রশ্নপত্র ফাঁসের কারণে নিজেদের ভবিষ্যৎ হারিয়েছেন বা যারা সন্তান হারিয়েছে, তাদের কেউ সান্ত্বনা পায়নি। তিনি কেন্দ্র সরকারকেও শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের এই যন্ত্রণাকে উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।