সম্পর্ক কখনো একদিনে ভেঙে যায় না, ঠিক তেমনি একদিনেই গড়ে ওঠে না। একটি সুস্থ ও মজবুত সম্পর্ক বজায় রাখতে প্রতিদিনের ছোট ছোট আচরণ, কথাবার্তা, মনোযোগ এবং আস্থা গুরুত্বপূর্ণ।
সম্পর্কের মধ্যে বিশ্বাস ভঙ্গ এড়াতে, যদি কেউ গোপন কিছু বলে, তা ঝগড়ার সময় ব্যবহার করা উচিত নয়। আবেগপূর্ণ মুহূর্তে শেয়ার করা দুর্বলতাকে সম্মান জানানো দরকার।
হঠাৎ নিজের মুড অনুযায়ী যোগাযোগ বন্ধ করে দেওয়া এবং নিজের সুবিধামতো যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করা সম্পর্কের জন্য ‘রেড ফ্ল্যাগ’। প্রয়োজন হলে সময় নিয়ে পরবর্তীতে আবার সংযোগ করার ব্যাপারে স্পষ্ট থাকা জরুরি।
কোনো বিষয় নিয়ে রাগ বা কষ্ট থাকলে, তা অপর পক্ষকে অসম্মান না করে সুনিপুণভাবে বোঝানো উচিত। এটি সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ‘আর্ট’।
ছোট ছোট বিষয়গুলোর গুরুত্ব কখনোই উপেক্ষা করবেন না; এগুলোই সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন এবং একজনের কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, যা অপ্রয়োজনীয় সংঘাত এড়াতে সাহায্য করে।