ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কামরাঙ্গীরচরে মাথায় গ্যাস সিলিন্ডার পড়ে প্লাস্টিক ব্যবসায়ীর মৃত্যু

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার মাথায় পড়ে জালাল মিয়া (৫৩) নামের এক প্লাস্টিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে এই দুর্ঘটনা ঘটে।

জালাল মিয়া মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালাল মিয়ার স্ত্রী বিউটি আক্তার জানান, তারা মসজিদের সামনে দোতলা বাড়িতে থাকেন এবং সেদিন রাতে জালাল বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। তখন পাশের ভবনের একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তার মাথায় পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।

ট্যাগ : মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ কামরাঙ্গীরচর

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কামরাঙ্গীরচরে মাথায় গ্যাস সিলিন্ডার পড়ে প্লাস্টিক ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার মাথায় পড়ে জালাল মিয়া (৫৩) নামের এক প্লাস্টিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে এই দুর্ঘটনা ঘটে।

জালাল মিয়া মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালাল মিয়ার স্ত্রী বিউটি আক্তার জানান, তারা মসজিদের সামনে দোতলা বাড়িতে থাকেন এবং সেদিন রাতে জালাল বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। তখন পাশের ভবনের একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তার মাথায় পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ