ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১
ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় বিভিন্ন থানায় ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির হিসাবে, রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ২১ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৩৪ জন, তেজগাঁওয়ে ৪৮ জন, মিরপুরে ১৩৫ জন, গুলশানে ৫১ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬টি ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল এবং ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

এ সময় একটি মোটরসাইকেল, একটি পিকআপ, একটি বাস এবং পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের নিয়মিত অভিযানে এসব ব্যক্তি গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ : মাদক ডিএমপি গ্রেপ্তার

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় বিভিন্ন থানায় ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির হিসাবে, রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ২১ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৩৪ জন, তেজগাঁওয়ে ৪৮ জন, মিরপুরে ১৩৫ জন, গুলশানে ৫১ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬টি ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল এবং ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

এ সময় একটি মোটরসাইকেল, একটি পিকআপ, একটি বাস এবং পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের নিয়মিত অভিযানে এসব ব্যক্তি গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ