ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্রান্সের নতুন প্রধান কোচ জিদান, ‘নিজ ঘরে স্বাগতম’ বললেন এমবাপে

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফরাসি জাতীয় ফুটবল দলে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের প্রধান কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পর দলটির দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। নতুন কোচকে স্বাগত জানিয়ে দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে জিদানের একটি ছবি প্রকাশ করে এমবাপে লিখেছেন, “Bienvenue chez toi”, যার বাংলা অর্থ ‘নিজ ঘরে স্বাগতম’। তার এই বার্তা ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপ শেষে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান দিদিয়ের দেশম। প্রায় ১৪ বছর ফ্রান্স দলের দায়িত্ব পালন করা দেশমের অধীনে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এছাড়া ২০২১ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জয়ের পাশাপাশি ২০১৬ ইউরো এবং ২০২২ বিশ্বকাপে দলকে রানার্স-আপ করার কৃতিত্বও রয়েছে তার।

দেশমের বিদায়ের পর নতুন কোচ কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল ফেডারেশন জিনেদিন জিদানের নাম ঘোষণা করেছে।

ফ্রান্স জাতীয় দলের সঙ্গে চার বছরের চুক্তিতে যোগ দিয়েছেন জিদান। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩০ সাল পর্যন্ত দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর অধীনে আগামী বছরগুলোতে আন্তর্জাতিক আসরগুলোতে নতুন সাফল্যের প্রত্যাশা করছে ফরাসি ফুটবল সমর্থকরা।

ট্যাগ : ফ্রান্স ফুটবল দল জিনেদিন জিদান কিলিয়ান এমবাপে

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্সের নতুন প্রধান কোচ জিদান, ‘নিজ ঘরে স্বাগতম’ বললেন এমবাপে

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ফরাসি জাতীয় ফুটবল দলে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের প্রধান কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পর দলটির দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। নতুন কোচকে স্বাগত জানিয়ে দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে জিদানের একটি ছবি প্রকাশ করে এমবাপে লিখেছেন, “Bienvenue chez toi”, যার বাংলা অর্থ ‘নিজ ঘরে স্বাগতম’। তার এই বার্তা ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপ শেষে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান দিদিয়ের দেশম। প্রায় ১৪ বছর ফ্রান্স দলের দায়িত্ব পালন করা দেশমের অধীনে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এছাড়া ২০২১ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জয়ের পাশাপাশি ২০১৬ ইউরো এবং ২০২২ বিশ্বকাপে দলকে রানার্স-আপ করার কৃতিত্বও রয়েছে তার।

দেশমের বিদায়ের পর নতুন কোচ কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে ফরাসি ফুটবল ফেডারেশন জিনেদিন জিদানের নাম ঘোষণা করেছে।

ফ্রান্স জাতীয় দলের সঙ্গে চার বছরের চুক্তিতে যোগ দিয়েছেন জিদান। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩০ সাল পর্যন্ত দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর অধীনে আগামী বছরগুলোতে আন্তর্জাতিক আসরগুলোতে নতুন সাফল্যের প্রত্যাশা করছে ফরাসি ফুটবল সমর্থকরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ