ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জর্ডানে ৩ মার্কিন এফ-৩৫ ধ্বংসের দাবি আইআরজিসির

সংগৃহীত ছবি
ফলো করুন

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, কেশম দ্বীপে মার্কিন হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

সংস্থাটির ভাষ্য, হামলায় বিমানঘাঁটির রানওয়ে ও রক্ষণাবেক্ষণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি এফ-৩৫ সম্পূর্ণ ধ্বংস এবং আরও তিনটি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন মার্কিন সামরিক ও কারিগরি কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

তবে যুদ্ধবিমান ধ্বংস ও হতাহতের এসব দাবি যুক্তরাষ্ট্র বা জর্ডান নিশ্চিত করেনি। স্বাধীনভাবেও তথ্যগুলো যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান জর্ডান আইআরজিসি এফ-৩৫

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে ৩ মার্কিন এফ-৩৫ ধ্বংসের দাবি আইআরজিসির

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, কেশম দ্বীপে মার্কিন হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

সংস্থাটির ভাষ্য, হামলায় বিমানঘাঁটির রানওয়ে ও রক্ষণাবেক্ষণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি এফ-৩৫ সম্পূর্ণ ধ্বংস এবং আরও তিনটি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন মার্কিন সামরিক ও কারিগরি কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

তবে যুদ্ধবিমান ধ্বংস ও হতাহতের এসব দাবি যুক্তরাষ্ট্র বা জর্ডান নিশ্চিত করেনি। স্বাধীনভাবেও তথ্যগুলো যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ