লোহিত সাগরের দক্ষিণাঞ্চল দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর টোল বা নির্দিষ্ট ফি আরোপের পরিকল্পনা করছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাব-এল মানদেব প্রণালি দিয়ে যাতায়াতকারী অধিকাংশ বাণিজ্যিক জাহাজকে এই ফি ব্যবস্থার আওতায় আনার চিন্তা করছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের ব্যয় বাড়তে পারে। এতে বৈশ্বিক পণ্য পরিবহন, জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে নতুন চাপ তৈরির আশঙ্কা রয়েছে।
তবে হুথিরা কবে থেকে এই ব্যবস্থা কার্যকর করতে পারে, ফি কত হবে কিংবা কোন ধরনের জাহাজ এর আওতায় পড়বে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র : টাইমস অব ইসরায়েল