ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লকহিড মার্টিনকে যুক্তরাষ্ট্রের রেকর্ড প্যাট্রিয়ট চুক্তি

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য লকহিড মার্টিনকে সর্বোচ্চ ৫৮ দশমিক ৬২ বিলিয়ন ডলারের একটি চুক্তি দিয়েছে মার্কিন সেনাবাহিনী।

চুক্তির আওতায় PAC-3 Missile Segment Enhancement বা PAC-3 MSE ইন্টারসেপ্টর তৈরি করবে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানটি। সাত বছর মেয়াদি চুক্তিটি ২০২৬ থেকে ২০৩২ অর্থবছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সর্বোচ্চ মূল্য নির্ধারিত হলেও প্রকৃত ব্যয় ভবিষ্যৎ অর্ডার এবং মার্কিন কংগ্রেসের অর্থ অনুমোদনের ওপর নির্ভর করবে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুতের ওপর চাপ বাড়ায় উৎপাদন দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন চুক্তির মাধ্যমে আগের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের এক বছরের ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি উৎপাদন পরিকল্পনায় রূপ দেওয়া হয়েছে।

লকহিড মার্টিন ২০৩০ সালের মধ্যে PAC-3 MSE উৎপাদন সক্ষমতা তিন গুণের বেশি বাড়ানোর পরিকল্পনা করেছে। এ জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারখানা আধুনিকায়ন এবং অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।

PAC-3 MSE মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শত্রু বিমান প্রতিহত করতে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের পাশাপাশি দেশটির বিভিন্ন মিত্র রাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায়ও এই ইন্টারসেপ্টরের চাহিদা বেড়েছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ক্ষেপণাস্ত্র লকহিড মার্টিন মার্কিন সেনাবাহিনী

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

লকহিড মার্টিনকে যুক্তরাষ্ট্রের রেকর্ড প্যাট্রিয়ট চুক্তি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য লকহিড মার্টিনকে সর্বোচ্চ ৫৮ দশমিক ৬২ বিলিয়ন ডলারের একটি চুক্তি দিয়েছে মার্কিন সেনাবাহিনী।

চুক্তির আওতায় PAC-3 Missile Segment Enhancement বা PAC-3 MSE ইন্টারসেপ্টর তৈরি করবে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানটি। সাত বছর মেয়াদি চুক্তিটি ২০২৬ থেকে ২০৩২ অর্থবছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সর্বোচ্চ মূল্য নির্ধারিত হলেও প্রকৃত ব্যয় ভবিষ্যৎ অর্ডার এবং মার্কিন কংগ্রেসের অর্থ অনুমোদনের ওপর নির্ভর করবে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুতের ওপর চাপ বাড়ায় উৎপাদন দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন চুক্তির মাধ্যমে আগের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের এক বছরের ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি উৎপাদন পরিকল্পনায় রূপ দেওয়া হয়েছে।

লকহিড মার্টিন ২০৩০ সালের মধ্যে PAC-3 MSE উৎপাদন সক্ষমতা তিন গুণের বেশি বাড়ানোর পরিকল্পনা করেছে। এ জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারখানা আধুনিকায়ন এবং অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।

PAC-3 MSE মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শত্রু বিমান প্রতিহত করতে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের পাশাপাশি দেশটির বিভিন্ন মিত্র রাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায়ও এই ইন্টারসেপ্টরের চাহিদা বেড়েছে।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ