ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলা
ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ডার সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নিশ্চিত করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের পাল্টা হামলা পরিচালনা করেছে। স্থানীয় সময় বুধবার রাত আটটা থেকে মার্কিন সামরিক বিমান ও প্রযুক্তি ব্যবহার করে এই সমন্বিত আক্রমণ চালানো হয়।

যুক্তরাষ্ট্র সামরিক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগের দিন মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক বাহিনীর ওপর ইরানি বাহিনী হামলার যে চেষ্টা করেছিল, তার কড়া প্রতিক্রিয়া হিসেবেই এই সামরিক আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের সামরিক সূত্র নিশ্চিত করেছে যে অভিযানে ইরানের কমান্ড সেন্টার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, তটরেখার পর্যবেক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে মূল লক্ষ্যবস্তু হিসেবে ধ্বংস করা হয়েছে।

এর আগে বুধবার ভোরে জর্ডানে আমেরিকান সামরিক উপস্থিতি লক্ষ্য করে ইরান ক্ষ ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যদিও ডিফেন্স সিস্টেমের সহায়তায় সেই হামলা প্রতিহত করা সম্ভব হয়। পাশাপাশি একই দিনে মিশরীয় বন্দরে একটি আমেরিকান গ্যাস ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়। এই জোড়া হামলার তীব্র জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল মার্কিন প্রশাসন। আমেরিকার শীর্ষ মহল থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায় সেন্টকম।

যুক্তরাষ্ট্রের এই বিমান হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এক চরম ও জটিল মোড়ে উপনীত হলো। সাম্প্রতিককালে দুদেশের এই সরাসরি সংঘর্ষের পর ওই অঞ্চলের সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র : এপি

ট্যাগ : ইরান আমেরিকা সেন্টকম

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ