ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানি জাহাজে মার্কিন হুমকির জবাব দেওয়ার ঘোষণা তেহরানের

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

সোমবার এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ সামরিক পরিচালনা কর্তৃপক্ষ খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তর এ হুঁশিয়ারি দেয়।

বিবৃতিতে দাবি করা হয়, গত তিন দিনে ইরানের উপকূলীয় ও আঞ্চলিক জলসীমায় চলাচলকারী কয়েকটি জাহাজকে হুমকি দিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে কথিত নৌ অবরোধ কার্যকরের প্রচেষ্টা হিসেবেও উল্লেখ করা হয়েছে।

খাতাম আল-আম্বিয়া সদরদপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের এমন তৎপরতাকে আঞ্চলিক যুদ্ধ সম্প্রসারণের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছে তেহরান। ইরানের জাহাজের বিরুদ্ধে কোনো হুমকি বা শত্রুতামূলক কার্যক্রম বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

ইরানি সামরিক কর্তৃপক্ষ আরও জানায়, দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক জলসীমা এবং বাণিজ্যিক নৌপথ রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিদেশি শক্তির যেকোনো উসকানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে ইরানের জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি দেওয়ার অভিযোগ সম্পর্কে ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: প্রেস টিভি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র ইরানি নৌবাহিনী সামুদ্রিক নিরাপত্তা

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইরানি জাহাজে মার্কিন হুমকির জবাব দেওয়ার ঘোষণা তেহরানের

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

সোমবার এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ সামরিক পরিচালনা কর্তৃপক্ষ খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তর এ হুঁশিয়ারি দেয়।

বিবৃতিতে দাবি করা হয়, গত তিন দিনে ইরানের উপকূলীয় ও আঞ্চলিক জলসীমায় চলাচলকারী কয়েকটি জাহাজকে হুমকি দিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে কথিত নৌ অবরোধ কার্যকরের প্রচেষ্টা হিসেবেও উল্লেখ করা হয়েছে।

খাতাম আল-আম্বিয়া সদরদপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের এমন তৎপরতাকে আঞ্চলিক যুদ্ধ সম্প্রসারণের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছে তেহরান। ইরানের জাহাজের বিরুদ্ধে কোনো হুমকি বা শত্রুতামূলক কার্যক্রম বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

ইরানি সামরিক কর্তৃপক্ষ আরও জানায়, দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক জলসীমা এবং বাণিজ্যিক নৌপথ রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিদেশি শক্তির যেকোনো উসকানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে ইরানের জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি দেওয়ার অভিযোগ সম্পর্কে ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: প্রেস টিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ