ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ রাখার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত এবং নিরাপদ রাখার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনীতি ও আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন আনোয়ার ইব্রাহিম। সম্মেলনের ফাঁকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আইন অনুসরণ করে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্ন ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

প্রায় ৩০ মিনিটের বৈঠকে আনোয়ার বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার টেবিলে ফিরে আসা প্রয়োজন।

এ সময় মালয়েশিয়া ও ইরানের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

বিশেষ করে জ্বালানি, কৃষি, পাম অয়েল, খাদ্য নিরাপত্তা, হালাল পণ্য, প্রযুক্তি এবং উচ্চশিক্ষা খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম।

তথ্যসূত্র: মালয় মেইল

ট্যাগ : ইরান মালয়েশিয়া আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালী

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালী উন্মুক্ত ও নিরাপদ রাখার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী উন্মুক্ত এবং নিরাপদ রাখার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনীতি ও আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন আনোয়ার ইব্রাহিম। সম্মেলনের ফাঁকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আইন অনুসরণ করে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্ন ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

প্রায় ৩০ মিনিটের বৈঠকে আনোয়ার বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার টেবিলে ফিরে আসা প্রয়োজন।

এ সময় মালয়েশিয়া ও ইরানের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

বিশেষ করে জ্বালানি, কৃষি, পাম অয়েল, খাদ্য নিরাপত্তা, হালাল পণ্য, প্রযুক্তি এবং উচ্চশিক্ষা খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম।

তথ্যসূত্র: মালয় মেইল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ