ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুষ্ঠু নির্বাচনের জন্য নতুন ভোটার তালিকা প্রয়োজন: আবদুস সালাম

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম । ছবি : সংগৃহিত
ফলো করুন

সামনের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে নতুন ভোটার তালিকা প্রণয়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। তিনি বলেছেন, পুরোনো ভোটার তালিকা দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করা কঠিন হবে।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, আগামী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে বোঝা যাবে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার দেশকে ১৮ মাস পিছিয়ে দিয়েছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, যারা ঢাকার বাসিন্দা, তাদের ঢাকায় ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে। এ কারণে নতুন ভোটার তালিকা তৈরি করা জরুরি। আগের তালিকা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, অনেকেই বর্তমান সরকারকে উৎখাত করতে চাইছে। তবে এ ধরনের পথ গণতান্ত্রিক উত্তরণের জন্য সহায়ক নয়।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, বিএনপি কখনও জুলাইয়ের মূল চেতনা থেকে সরে যায়নি। জুলাই একদিনে তৈরি হয়নি। দীর্ঘ ১৭ বছর বিএনপি আন্দোলন করেছে। অথচ কিছু দলের বক্তব্যে মনে হয়, কেবল তারাই জুলাইয়ের আন্দোলন সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পতিত আওয়ামী লীগ বসে নেই। তারা হারানো ক্ষমতা ফিরে পেতে চেষ্টা করবে। এ কারণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্ত এখন বিশ্বের ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর একটি। ভারত নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার কথা বললেও সীমান্তে হত্যা, বিশৃঙ্খলা ও পুশইনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার কিছু ভালো উদ্যোগ নিলেও অনেক ভুল সিদ্ধান্তও নিয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির বড় দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, বিএনপি যে রাজনৈতিক সুযোগ পেয়েছে, তা কাজে লাগাতে ব্যর্থ হলে দীর্ঘমেয়াদে এর মাশুল দিতে হতে পারে। গত ১৭ বছর বিএনপি যে ধরনের বিচারব্যবস্থার দাবি করেছে, এখন সেই ধরনের বিচারব্যবস্থা দেখতে চান তারা। উন্নয়ন টেকসই করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ : বিএনপি ডিএসসিসি নির্বাচন

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সুষ্ঠু নির্বাচনের জন্য নতুন ভোটার তালিকা প্রয়োজন: আবদুস সালাম

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ