ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচারের প্রশ্নে আপস নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী । ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের সামনে এখন তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা।

শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো আপস করা হবে না। রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে তারা আগেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

তিনি অভিযোগ করেন, খুলনাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে। কেসিসি, কেডিএ, জেলা পরিষদ এমনকি বিসিবিতেও দলীয় লোক বসানো হয়েছে বলে দাবি করেন তিনি।

দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো বিভ্রান্তি বা অপপ্রচারে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

ট্যাগ : জামায়াতে ইসলামী এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচারের প্রশ্নে আপস নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের সামনে এখন তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা।

শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো আপস করা হবে না। রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে তারা আগেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

তিনি অভিযোগ করেন, খুলনাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে। কেসিসি, কেডিএ, জেলা পরিষদ এমনকি বিসিবিতেও দলীয় লোক বসানো হয়েছে বলে দাবি করেন তিনি।

দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো বিভ্রান্তি বা অপপ্রচারে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ