ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লিভারপুলে যোগ দিতে সম্মত বারকোলা

লিভারপুলে যোগ দিতে সম্মত বারকোলা
ছবি : সংগৃহিত
ফলো করুন

প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা লিভারপুলে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন। ফরাসি সংবাদমাধ্যম ল’ইকিপের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পিএসজির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন চুক্তি করতে আগ্রহী নন বারকোলা। নিজের অবস্থান তিনি ইতোমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন।

২৩ বছর বয়সী এই উইঙ্গার সম্ভাব্য দলবদল নিয়ে লিভারপুলের নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার সঙ্গেও কথা বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বারকোলার দলবদল নিয়ে লিভারপুল ও পিএসজির মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ট্রান্সফারের আর্থিক শর্তসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই ক্লাবের আলোচনা চলছে।

ধারণা করা হচ্ছে, এই দলবদল সম্পন্ন করতে লিভারপুলকে ১২০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে হতে পারে। পিএসজি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড়কে সহজে ছাড়তে চাইবে না।

পিএসজির হয়ে তিন মৌসুম কাটানোর পর নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী বারকোলা। ইউরোপের শীর্ষ পর্যায়ের একটি ক্লাবে নিয়মিত প্রথম একাদশে খেলে নিজের অবস্থান আরও শক্তিশালী করাই তার লক্ষ্য বলে জানা গেছে।

ট্যাগ : লিভারপুল ব্র্যাডলি বারকোলা পিএসজি

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

লিভারপুলে যোগ দিতে সম্মত বারকোলা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা লিভারপুলে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন। ফরাসি সংবাদমাধ্যম ল’ইকিপের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পিএসজির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন চুক্তি করতে আগ্রহী নন বারকোলা। নিজের অবস্থান তিনি ইতোমধ্যে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন।

২৩ বছর বয়সী এই উইঙ্গার সম্ভাব্য দলবদল নিয়ে লিভারপুলের নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার সঙ্গেও কথা বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বারকোলার দলবদল নিয়ে লিভারপুল ও পিএসজির মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ট্রান্সফারের আর্থিক শর্তসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই ক্লাবের আলোচনা চলছে।

ধারণা করা হচ্ছে, এই দলবদল সম্পন্ন করতে লিভারপুলকে ১২০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে হতে পারে। পিএসজি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড়কে সহজে ছাড়তে চাইবে না।

পিএসজির হয়ে তিন মৌসুম কাটানোর পর নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী বারকোলা। ইউরোপের শীর্ষ পর্যায়ের একটি ক্লাবে নিয়মিত প্রথম একাদশে খেলে নিজের অবস্থান আরও শক্তিশালী করাই তার লক্ষ্য বলে জানা গেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ