ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অভিষেক ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন মিরাজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বল হাতে তার নিয়ন্ত্রিত বোলিং এবং অধিনায়ক ইমরান তাহিরের অসাধারণ স্পিনে সেন্ট লুসিয়া কিংসকে সহজেই হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে সেন্ট লুসিয়া কিংস। স্বাগতিক দলের স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে মাত্র ১১৯ রানে অলআউট হয় দলটি।

সেন্ট লুসিয়ার হয়ে কামিল পুরান ৩৫ বলে ৪৩ রান এবং ওবার পিয়েনার ২৮ বলে ৩৫ রান করেন। তবে বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

গায়ানার হয়ে অধিনায়ক ইমরান তাহির ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। অন্যদিকে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

সেন্ট লুসিয়ার ইনিংসে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। এরপর তার ঘূর্ণিতে সাজঘরে ফেরেন ক্যামল স্যাভরি ও চারিথ আসালাঙ্কা। অন্যদিকে তাহির গুরুত্বপূর্ণ সময়ে পুরান ও রোস্টন চেজসহ পাঁচ ব্যাটারকে আউট করে গায়ানাকে বড় সুবিধা এনে দেন।

জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা মিরাজ ৪ বলে ১ রান করে ফিরে যান।

তবে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় গায়ানা। দুজনই ৩৭ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে গায়ানা। ৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।

ট্যাগ : মেহেদী হাসান মিরাজ সিপিএল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

অভিষেক ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন মিরাজ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বল হাতে তার নিয়ন্ত্রিত বোলিং এবং অধিনায়ক ইমরান তাহিরের অসাধারণ স্পিনে সেন্ট লুসিয়া কিংসকে সহজেই হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে সেন্ট লুসিয়া কিংস। স্বাগতিক দলের স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে মাত্র ১১৯ রানে অলআউট হয় দলটি।

সেন্ট লুসিয়ার হয়ে কামিল পুরান ৩৫ বলে ৪৩ রান এবং ওবার পিয়েনার ২৮ বলে ৩৫ রান করেন। তবে বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

গায়ানার হয়ে অধিনায়ক ইমরান তাহির ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। অন্যদিকে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

সেন্ট লুসিয়ার ইনিংসে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। এরপর তার ঘূর্ণিতে সাজঘরে ফেরেন ক্যামল স্যাভরি ও চারিথ আসালাঙ্কা। অন্যদিকে তাহির গুরুত্বপূর্ণ সময়ে পুরান ও রোস্টন চেজসহ পাঁচ ব্যাটারকে আউট করে গায়ানাকে বড় সুবিধা এনে দেন।

জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা মিরাজ ৪ বলে ১ রান করে ফিরে যান।

তবে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় গায়ানা। দুজনই ৩৭ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে গায়ানা। ৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ