ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইবির নবীনবরণে আসছেন শিক্ষামন্ত্রী

ইবির নবীনবরণে আসছেন শিক্ষামন্ত্রী
ফাইল ছবি
ফলো করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আবদুল খালেক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের।

এ ছাড়া ইউজিসির সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলমসসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

নবীন শিক্ষার্থীদের বরণ শেষে অতিথিরা তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ট্যাগ : শিক্ষামন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় নবীনবরণ

বাংলা ভিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ইবির নবীনবরণে আসছেন শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আবদুল খালেক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের।

এ ছাড়া ইউজিসির সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলমসসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

নবীন শিক্ষার্থীদের বরণ শেষে অতিথিরা তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ