ইবির নবীনবরণে আসছেন শিক্ষামন্ত্রী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আবদুল খালেক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের।[BANGVIEWS-POST:2671]এ ছাড়া ইউজিসির সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলমসসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন।নবীন শিক্ষার্থীদের বরণ শেষে অতিথিরা তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।