ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশুদের খেলাধুলায় এগিয়ে নিতে সরকার কাজ করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফুটবল বিশ্বকাপে মেসি, রোনালদো ও এমবাপ্পেদের মতো বড় তারকারা খেলছেন। বাংলাদেশের শিশুদের মধ্য থেকেও ভবিষ্যতে এমন মানের খেলোয়াড় তৈরি হতে হবে। সরকার চায়, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন বিশেষ করে অলিম্পিকেও বাংলাদেশের ফলাফল আরও ভালো হোক।

শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য খেলাধুলার সুযোগ তৈরি করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলাধুলার মাধ্যমেও বাংলাদেশকে বিশ্বে পরিচিত করতে হবে। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে।

তিনি বলেন, কোনো শিশু গান করতে চাইলে, ছবি আঁকতে চাইলে, কোরআন তেলাওয়াত করতে চাইলে কিংবা অন্য কোনো সৃজনশীল কাজে এগিয়ে যেতে চাইলে সেই সুযোগ তৈরি করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু খেলাধুলা নয়, পড়াশোনা ও অন্যান্য ক্ষেত্রেও পারদর্শী হতে হবে। তাহলেই শক্তিশালী ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। যে শিশু যে খেলা পছন্দ করে, তাকে সেই খেলায় নিয়মিত চর্চা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে শক্তিশালী ও পরিচিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ, এই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রাইম মিনিস্টারস কাপ চালু করা হবে। তিনি শিশুদের দেশের দূত হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে প্রমিলা ফুটবলারদের খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।

পরে চ্যাম্পিয়ন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। গত ৬ এপ্রিল দেশব্যাপী শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় ২২ লাখ শিক্ষার্থী।

ট্যাগ : বিশ্বকাপ ফুটবল তারেক রহমান প্রধানমন্ত্রী

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের খেলাধুলায় এগিয়ে নিতে সরকার কাজ করবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ