ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধানমন্ডি-হাতিরপুল এলাকায় ডিএসসিসির অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

ফলো করুন

রাজধানীর ধানমন্ডি, মিরপুর রোড ও হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং অবৈধ দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১ এর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন সায়েন্স ল্যাবরেটরির বিপরীতে হাউজ নম্বর-১, রোড নম্বর-২ এবং ধানমন্ডি মিরপুর রোডের দুই পাশের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পরে জায়গাগুলো পরিষ্কার করা হয়।

ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগে এ সময় তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া অঞ্চল-১ এর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও আশপাশের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানের সময় বাজার ও দোকানপাটে শৃঙ্খলা ফেরানো এবং নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দিনব্যাপী পৃথক অভিযানে মোট ২৪টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ডিএসসিসি।

ট্যাগ : ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালত

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডি-হাতিরপুল এলাকায় ডিএসসিসির অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডি, মিরপুর রোড ও হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং অবৈধ দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১ এর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন সায়েন্স ল্যাবরেটরির বিপরীতে হাউজ নম্বর-১, রোড নম্বর-২ এবং ধানমন্ডি মিরপুর রোডের দুই পাশের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পরে জায়গাগুলো পরিষ্কার করা হয়।

ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগে এ সময় তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া অঞ্চল-১ এর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও আশপাশের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানের সময় বাজার ও দোকানপাটে শৃঙ্খলা ফেরানো এবং নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দিনব্যাপী পৃথক অভিযানে মোট ২৪টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ডিএসসিসি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ