ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরাইলি হামলা বন্ধে বিশ্বনেতাদের সাহায্য চাইলেন আব্বাস

সংগৃহীত ছবি
ফলো করুন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা বন্ধে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কয়েকটি আরব ও ইউরোপীয় দেশের সরকারপ্রধান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আরব লিগের মহাসচিব, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি এবং জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী মিশনের কাছে চিঠি পাঠিয়েছেন আব্বাস।

চিঠিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, অধিকৃত ভূখণ্ডে বর্তমানে ‘বিপজ্জনক উত্তেজনা’ বিরাজ করছে। ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের সহিংসতা এখন আর বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই।

তার অভিযোগ, ইসরায়েল সরকার একটি পরিকল্পিত নীতির অংশ হিসেবে বসতি সম্প্রসারণ, সহিংসতা বৃদ্ধি এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করার চেষ্টা করছে। এসব পদক্ষেপের মাধ্যমে অধিকৃত ভূখণ্ডে নতুন বাস্তবতা প্রতিষ্ঠা করাই দেশটির লক্ষ্য।

চলমান পরিস্থিতির মধ্যেও দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি সর্বাত্মক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মাহমুদ আব্বাস।

একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের জন্য আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

২০১৬ সালে গৃহীত ওই প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের কোনো আইনি বৈধতা নেই বলে পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সব ধরনের বসতি নির্মাণ অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ট্যাগ : ফিলিস্তিন পশ্চিম তীর মাহমুদ আব্বাস সরায়েলি বসতি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইসরাইলি হামলা বন্ধে বিশ্বনেতাদের সাহায্য চাইলেন আব্বাস

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা বন্ধে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কয়েকটি আরব ও ইউরোপীয় দেশের সরকারপ্রধান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আরব লিগের মহাসচিব, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি এবং জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী মিশনের কাছে চিঠি পাঠিয়েছেন আব্বাস।

চিঠিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, অধিকৃত ভূখণ্ডে বর্তমানে ‘বিপজ্জনক উত্তেজনা’ বিরাজ করছে। ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের সহিংসতা এখন আর বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই।

তার অভিযোগ, ইসরায়েল সরকার একটি পরিকল্পিত নীতির অংশ হিসেবে বসতি সম্প্রসারণ, সহিংসতা বৃদ্ধি এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করার চেষ্টা করছে। এসব পদক্ষেপের মাধ্যমে অধিকৃত ভূখণ্ডে নতুন বাস্তবতা প্রতিষ্ঠা করাই দেশটির লক্ষ্য।

চলমান পরিস্থিতির মধ্যেও দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি সর্বাত্মক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মাহমুদ আব্বাস।

একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের জন্য আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

২০১৬ সালে গৃহীত ওই প্রস্তাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের কোনো আইনি বৈধতা নেই বলে পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি সব ধরনের বসতি নির্মাণ অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ