রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সের দুটি গয়নার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫৯ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘটনার পর থেকে মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৫৬ মিনিটের দিকে শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আল রাজ্জাক জুয়েলার্স ও এ হোসেন জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।