ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

সংগৃহীত
ফলো করুন

ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের চালানো হামলা জবাবহীন থাকতে পারে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ জুলাই) কাস্পিয়ান সাগরে সংঘটিত এই হামলায় সংঘটিত বিস্ফোরণে এক নাবিক নিহত এবং আরেকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে তেহরান। 

ইইউ প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাদা টেলিফোন আলাপে আব্বাস আরাগচি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ক্রু সদস্যদের সহায়তায় এগিয়ে আসায় আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান আরাগচি এবং কিয়েভ শাসনগোষ্ঠীর এমন দুঃসাহসিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের ওপর জোর দেন।

রাশিয়ান বার্তা অনুযায়ী টেলিফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের পক্ষ থেকে চালানো অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কেও ল্যাভরভকে অবহিত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: রয়টার্স

ট্যাগ : বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের চালানো হামলা জবাবহীন থাকতে পারে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ জুলাই) কাস্পিয়ান সাগরে সংঘটিত এই হামলায় সংঘটিত বিস্ফোরণে এক নাবিক নিহত এবং আরেকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে তেহরান। 

ইইউ প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাদা টেলিফোন আলাপে আব্বাস আরাগচি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ক্রু সদস্যদের সহায়তায় এগিয়ে আসায় আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান আরাগচি এবং কিয়েভ শাসনগোষ্ঠীর এমন দুঃসাহসিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের ওপর জোর দেন।

রাশিয়ান বার্তা অনুযায়ী টেলিফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের পক্ষ থেকে চালানো অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কেও ল্যাভরভকে অবহিত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ