ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন হামলা স্থগিতকে কৌশলগত সাফল্য দাবি ইরানের

ছবি: সংগৃহীত
ফলো করুন

টানা প্রায় দুই সপ্তাহের সামরিক অভিযান শেষে যুক্তরাষ্ট্র বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করায় এটিকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেছে ইরান। দেশটির কর্মকর্তাদের দাবি, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার লক্ষ্য পূরণে ওয়াশিংটন সফল হয়নি এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে কৌশলগত দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে।

রোববার (২৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপে সুস্পষ্ট কোনো কৌশল দেখা যাচ্ছে না। তার দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সংঘাতের প্রভাব লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবগামী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দিয়েছে।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘায়িত করতে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করছে এবং ভুল তথ্য সরবরাহ করছে।

মোহেবি দাবি করেন, গত দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তবে যুক্তরাষ্ট্র জর্ডানসহ কয়েকটি ঘাঁটিতে হামলার ঘটনা ও কিছু ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে। জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও ওয়াশিংটন স্বীকার করেছে।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, টানা প্রায় দুই সপ্তাহের সামরিক অভিযান শেষে পরিস্থিতি পর্যালোচনা করে আপাতত বিমান হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : সিএনএন

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন হামলা স্থগিতকে কৌশলগত সাফল্য দাবি ইরানের

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ