ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ১৪

ছবি : সংগৃহিত
ফলো করুন

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অস্ত্র ও পরিত্যক্ত যুদ্ধাস্ত্রের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা দীর্ঘ গৃহযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ ওই অস্থায়ী গুদামে রাখা হয়েছিল। এসব অস্ত্র অন্য একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে কয়েকজন কর্মী আহত হয়েছেন। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনার পরপরই ইদলিবের সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। মূল বিস্ফোরণের পরও একাধিক ছোট বিস্ফোরণ ঘটতে থাকায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে জটিলতা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। পাশাপাশি পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।

ইদলিবের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সুভহি আসাফ জানান, আহতদের বেশিরভাগের আঘাত গুরুতর নয়। তাদের অনেকের আঘাত হালকা থেকে মাঝারি পর্যায়ের।

দুর্ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বিভিন্ন এলাকায় এখনো বিপুল পরিমাণ অব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ ছড়িয়ে রয়েছে। এসব অস্ত্র থেকে মাঝেমধ্যে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিবের বিন্নিশ এলাকায় একটি গোলাবারুদ বহনকারী গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন আহত হন।

ট্যাগ : মধ্যপ্রাচ্য সিরিয়া

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ১৪

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ