ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: রুমিন ফারহানা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনার সময় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় অংশ নেন রুমিন ফারহানা। নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে তিনি বিএনপির শাসনামল ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না।” তিনি বিএনপি আমলে দুর্নীতি ও ঋণখেলাপির বিষয় নিয়েও সমালোচনা করেন।

তার বক্তব্যের সময় সংসদে কয়েকজন সদস্য প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রুমিন ফারহানা বলেন, “এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলেও তার বক্তব্যের সময় একই ধরনের হট্টগোল হতো। বর্তমান সংসদের পরিবেশ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

ব্যাংক রেজল্যুশন বিলের ১৮-এর ‘ক’ ধারা নিয়ে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা দেশের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ তুললে সংসদে আবারও উত্তেজনা তৈরি হয়।

ব্যাংক রেজল্যুশন বিল নিয়ে আলোচনায় সংসদ সদস্যরা আর্থিক খাতে শৃঙ্খলা, ব্যাংক ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

ট্যাগ : বিএনপি জাতীয় সংসদ রুমিন ফারহানা

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: রুমিন ফারহানা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনার সময় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় অংশ নেন রুমিন ফারহানা। নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে তিনি বিএনপির শাসনামল ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না।” তিনি বিএনপি আমলে দুর্নীতি ও ঋণখেলাপির বিষয় নিয়েও সমালোচনা করেন।

তার বক্তব্যের সময় সংসদে কয়েকজন সদস্য প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রুমিন ফারহানা বলেন, “এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলেও তার বক্তব্যের সময় একই ধরনের হট্টগোল হতো। বর্তমান সংসদের পরিবেশ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

ব্যাংক রেজল্যুশন বিলের ১৮-এর ‘ক’ ধারা নিয়ে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা দেশের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ তুললে সংসদে আবারও উত্তেজনা তৈরি হয়।

ব্যাংক রেজল্যুশন বিল নিয়ে আলোচনায় সংসদ সদস্যরা আর্থিক খাতে শৃঙ্খলা, ব্যাংক ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ