ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বাধীনতা রক্ষায় আপসহীন থাকার অঙ্গীকার কিউবার প্রেসিডেন্টের

ছবি : সংগৃহিত
ফলো করুন

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল বলেছেন, দেশটি ভবিষ্যতে আর কখনো উপনিবেশ বা অন্য কোনো শক্তির নিয়ন্ত্রণে যাবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রক্ষায় কিউবা দৃঢ় অবস্থানে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দিয়াজ-কানেল বলেন, কিউবা অতীতে উপনিবেশ ও নব্য-উপনিবেশের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তাই স্বাধীনতার মূল্য এবং তা রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে দেশটি সম্পূর্ণ সচেতন।

তিনি বলেন, কিউবার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। শেষ মুহূর্ত পর্যন্ত এসব অধিকার রক্ষায় কিউবা লড়াই চালিয়ে যাবে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কিউবার প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফেরার পর হাভানা ও ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে সম্প্রতি ট্রাম্প একটি বিতর্কিত ছবি প্রকাশ করেন, যেখানে মেক্সিকো, কানাডা, কিউবা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ডসহ কয়েকটি অঞ্চলকে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে দেখানো হয়।

ওই ঘটনার পর কিউবার পক্ষ থেকে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হলো।

সূত্র: পার্সটুডে

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প কিউবা

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

স্বাধীনতা রক্ষায় আপসহীন থাকার অঙ্গীকার কিউবার প্রেসিডেন্টের

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল বলেছেন, দেশটি ভবিষ্যতে আর কখনো উপনিবেশ বা অন্য কোনো শক্তির নিয়ন্ত্রণে যাবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রক্ষায় কিউবা দৃঢ় অবস্থানে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দিয়াজ-কানেল বলেন, কিউবা অতীতে উপনিবেশ ও নব্য-উপনিবেশের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তাই স্বাধীনতার মূল্য এবং তা রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে দেশটি সম্পূর্ণ সচেতন।

তিনি বলেন, কিউবার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। শেষ মুহূর্ত পর্যন্ত এসব অধিকার রক্ষায় কিউবা লড়াই চালিয়ে যাবে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কিউবার প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফেরার পর হাভানা ও ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে সম্প্রতি ট্রাম্প একটি বিতর্কিত ছবি প্রকাশ করেন, যেখানে মেক্সিকো, কানাডা, কিউবা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ডসহ কয়েকটি অঞ্চলকে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে দেখানো হয়।

ওই ঘটনার পর কিউবার পক্ষ থেকে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হলো।

সূত্র: পার্সটুডে

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ