ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশ ও জনগণের স্বার্থে পরিণত রাজনীতি চান এ্যানি

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক বক্তব্য আরও দায়িত্বশীল, পরিণত ও জনকল্যাণমুখী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের একটি রেস্তোরাঁয় জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৭০ জন নতুন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রত্যেক সদস্যের উচিত দেশের প্রয়োজন, জনগণের প্রত্যাশা এবং জাতীয় স্বার্থকে সামনে রাখা। বক্তব্য হতে হবে গুছানো, দায়িত্বশীল এবং বাস্তবভিত্তিক।

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির উদ্দেশে তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলকে কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। দ্বিতীয় অধিবেশনে তাদের বক্তব্যে রাজনৈতিক পরিপক্বতা, দেশপ্রেম এবং বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির প্রতিফলন আরও স্পষ্ট হওয়া দরকার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জনগণকে কী দিতে পারবে, তাদের নীতি ও লক্ষ্য কতটা বাস্তবায়নযোগ্য এবং দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের পরিকল্পনা কী, এসব বিষয় সাধারণ মানুষ এখন মূল্যায়ন করছে।

এ্যানি বলেন, রাজনীতির সঙ্গে দেশপ্রেম, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা, সম্মান অর্জন এবং দেশের প্রতি ভালোবাসার বাস্তব প্রয়োগ।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৭ বছরে দেশে যে ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে শিক্ষা নিতে হবে। একই ধরনের আচরণ বা পদ্ধতি অনুসরণ করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, চাকরি, সামাজিক কর্মসূচি কিংবা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রে পুরোনো অনিয়মের ধারা অনুসরণ করা হলে নতুন রাজনৈতিক নেতৃত্বও জবাবদিহির জায়গা থেকে পিছিয়ে পড়বে।

বিএনপির রাজনীতিকে আওয়ামী লীগের রাজনীতি থেকে ভিন্ন উল্লেখ করে এ্যানি বলেন, দুই দলের রাজনৈতিক ইতিহাস, দর্শন এবং জনগণের সঙ্গে সম্পর্কের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃত দেশপ্রেমিক কখনো পরাজিত হয়ে থেমে যান না। নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি আইনজীবীদেরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।

ট্যাগ : বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দেশ ও জনগণের স্বার্থে পরিণত রাজনীতি চান এ্যানি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ