ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে শহরের টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।[BANGVIEWS-POST:4694]তিনি বলেন, শিক্ষার প্রসার ঘটাতে পারলে সমাজের নানা ধরনের অবক্ষয় থেকে বেরিয়ে আসা সম্ভব। তরুণদের মেধা ও সম্ভাবনাকে সঠিক পথে কাজে লাগাতে শিক্ষার বিকল্প নেই।পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাও সরকারের অন্যতম লক্ষ্য।তিনি আরও বলেন, নানা সংকটের মধ্য দিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফসহ অন্যরা।

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী