ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভাটারায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু

সংগৃহীত ছবি
ফলো করুন

রাজধানীর ভাটারার নতুনবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের সবাই মারা গেছেন। স্বামী শাহিন ও আট বছর বয়সী হাফসা আক্তারের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফাহিমা আক্তার (২১)।

শনিবার (২৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফাহিমার মৃত্যু হয়। প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণে ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় তার স্বামী শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং শিশু হাফসার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে হাফসা এবং শুক্রবার সকালে শাহিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফাহিমার মৃত্যুর মধ্য দিয়ে ওই বিস্ফোরণে দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো।

গত মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুনবাজার এলাকার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, গ্যাসের পাইপ বা সংযোগস্থল থেকে লিকেজের কারণে ঘরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে।

গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। শাহিন একটি কাপড়ের শোরুমে চাকরি করতেন। তিনি স্ত্রী ফাহিমাকে নিয়ে প্রায় এক মাস আগে ওই বাসায় উঠেছিলেন।

ট্যাগ : ভাটারা গ্যাস বিস্ফোরণ নতুনবাজার

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ভাটারায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর ভাটারার নতুনবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের সবাই মারা গেছেন। স্বামী শাহিন ও আট বছর বয়সী হাফসা আক্তারের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফাহিমা আক্তার (২১)।

শনিবার (২৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফাহিমার মৃত্যু হয়। প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণে ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় তার স্বামী শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং শিশু হাফসার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে হাফসা এবং শুক্রবার সকালে শাহিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফাহিমার মৃত্যুর মধ্য দিয়ে ওই বিস্ফোরণে দগ্ধ তিনজনেরই মৃত্যু হলো।

গত মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুনবাজার এলাকার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, গ্যাসের পাইপ বা সংযোগস্থল থেকে লিকেজের কারণে ঘরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে।

গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। শাহিন একটি কাপড়ের শোরুমে চাকরি করতেন। তিনি স্ত্রী ফাহিমাকে নিয়ে প্রায় এক মাস আগে ওই বাসায় উঠেছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ