ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে মার্কিন হামলায় বিরতি, সৌদি–হুতি সংঘাতে নতুন উত্তেজনা

সংগৃহীত ছবি
ফলো করুন

টানা ১৩ রাত বিমান হামলার পর প্রথমবারের মতো ইরানে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। সাময়িক এই বিরতির সুযোগে যুদ্ধবিরতি পুনরুদ্ধার এবং সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজতে মধ্যস্থতাকারীরা তৎপরতা বাড়িয়েছেন।

শনিবার (২৫ জুলাই) মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে তাদের নৌ অবরোধ এখনো কার্যকর রয়েছে। তবে প্রায় দুই সপ্তাহ ধরে চলা হামলায় হঠাৎ বিরতি দেওয়ার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। তবে ইরান আন্তরিকভাবে আলোচনায় না এলে কী ধরনের পরিণতি হতে পারে, সেটিও যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধ আরও বিস্তৃত হয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে ট্রাম্প ও তার উপদেষ্টাদের মধ্যে। সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামের মজুত, উপসাগরীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ইরানের ওপর মার্কিন হামলায় বিরতি এলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর মধ্যে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জিজান ও ইয়ানবুতে সৌদি আরামকোর তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এবং রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে জিজানে আরামকোর স্থাপনার দিক থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে সৌদি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। জবাবে সৌদি তেল স্থাপনা ও জাহাজে আক্রমণ আরও বাড়ানোর হুমকি দিয়েছে হুতিরা। এতে হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথেও ঝুঁকি বেড়েছে।

অন্যদিকে কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত এবং একজন নাবিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তেহরান। এ ঘটনায় ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে জাহাজটিতে হামলার দায় সরাসরি স্বীকার করেনি কিয়েভ।

সূত্র: এপি

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব যুক্তরাষ্ট্র,

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানে মার্কিন হামলায় বিরতি, সৌদি–হুতি সংঘাতে নতুন উত্তেজনা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ