ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খুলনা বিভাগে এক দিনে ৪৮ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

ছবি : সংগৃহিত
ফলো করুন

খুলনা বিভাগে নতুন করে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮ জন রোগী।

শনিবার, ২৫ জুলাই খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত এক দিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ১৫ জন এবং বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

তবে বিভাগের যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত খুলনা বিভাগের হাসপাতালগুলোতে মোট ১ হাজার ৭৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫০৯ জন।

বর্তমানে বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ২০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আটজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাতজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ। এডিস মশার বিস্তার ঠেকাতে বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ : ডেঙ্গু খুলনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

খুলনা বিভাগে এক দিনে ৪৮ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

খুলনা বিভাগে নতুন করে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮ জন রোগী।

শনিবার, ২৫ জুলাই খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত এক দিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ১৫ জন এবং বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

তবে বিভাগের যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত খুলনা বিভাগের হাসপাতালগুলোতে মোট ১ হাজার ৭৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫০৯ জন।

বর্তমানে বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ২০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আটজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাতজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ। এডিস মশার বিস্তার ঠেকাতে বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ