ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ'

মির্জা ফখরুল

'জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ'
ফাইল ছবি
ফলো করুন

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বাংলাদেশ গণতান্ত্রিক মূল্যবোধ ও ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সরকার নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করছে।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতিতে পড়ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে সরকার কাজ করছে।

ট্যাগ : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

'জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ'

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বাংলাদেশ গণতান্ত্রিক মূল্যবোধ ও ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সরকার নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করছে।

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতিতে পড়ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে সরকার কাজ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ